আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আজ বাদ মাগরিব হতে এশা পর্যন্ত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জামেয়া জুলুস ময়দানে আওলাদে রাসুল আল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহের সভাপতিত্বে দো’য়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাজিআ) এবং বিশেষ অতিথি থাকবেন শাহ্জাদা হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ।
এদিকে হুজুর কেবলাবৃন্দ কাল সোমবার সকাল ১১-৪৫ মিনিটে শাহ্ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা গমন করবেন এবং ঢাকা মোহাম্মদপুরস্থ খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অবস্থান করবেন। উল্লেখ্য, আগামী মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহ্ জালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে কাতার এয়ারওয়েজযোগে স্বদেশের উদ্দেশ্যে রওয়ানা করবেন হুজুর কেবলা। প্রেস বিজ্ঞপ্তি।












