আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

আজ রোববার সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। খবর বাসসের।

বাংলাদেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা গেলে তা ০২৪১০৫৩২৯৪, ০২২২৬৬৪০৫১০ ও ০২২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পূর্ববর্তী নিবন্ধমনোনয়ন দাখিল ২৯ ডিসেম্বর পর্যন্ত, আপিলের সময় কমিয়ে নিষ্পত্তি ২ দিন বাড়ল
পরবর্তী নিবন্ধনগরীর শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার