আজ চীনের মুখোমুখি বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের কাছে হতাশাজনক হারের পর আজ ব্যাংককের রাজামঙ্গলা স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব২০ নারী এশিয়ান কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সমপ্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টিস্পোর্টস। গরম ও আর্দ্র আবহাওয়া সত্ত্বেও চীনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্যাংককের আলপাইন ট্রেনিং ক্যাম্পে অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রধান কোচ পিটার বাটলারের পরিকল্পিত ওয়ার্মআপ, পাসিং ড্রিল এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলেছে খেলোয়াড়রা। এছাড়া আগের ম্যাচের ভুলগুলো নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন কোচিং স্টাফরা। পুরো দল নিয়ে ভালোভাবে প্রস্তুতি সারতে পেরে খুশি গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, ‘গতকালের রিকভারি সেশনের পরে আজকে আমরা আবার অনুশীলনে এসেছি এবং গত ম্যাচে যে ভুলগুলো ছিল, টেকনিক্যালিট্যাকটিক্যালি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, মেয়েরা যে ভুলগুলো করেছে, ভুলের পরিমাণ কিভাবে কমিয়ে আনা যায় সেগুলো নিয়ে কোচ কাজ করেছে।’ থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫০ মিনিট পর্যন্ত ২০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ ২১ মিনিটে তিন গোল হজম করে ৩২ ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। ভিয়েতনামকে ৩০ গোলে হারিয়ে আসর শুরু করে চীন। কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে ভিয়েতনাম। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দু’টি দল কোয়ার্টারফাইনাল খেলবে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধক্রিসেন্ট-বাকলিয়া ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা