আজ বিকাল ৫টায় আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চবি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এফবিসিসিআই’র সভাপতি এবং কার্যকরী সদস্য মো. আমিন হেলালী সিনিয়র সহ–সভাপতি নির্বাচিত হওয়ায় এলামনাই এসোসিয়েশন সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, বিশেষ অতিথি থাকবেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।











