আজ কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার সালানা জলসা

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার ৯০তম সালানা জলাসা আজ শনিবার বেলা ৩টা থেকে রাউজান মূল ক্যাম্পাস ময়দানে অনুষ্ঠিত হবে। সালানা জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব হয়রতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সালনা জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, হাটহাজারী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রাহাতুল ইসলাম, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হয়রতুলহাজ্ব আল্লামা মুসলেহ উদ্দীন মাদানী, এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নেজাম উদ্দিন এবং মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব আবু মোহাম্মদ। উক্ত সালনা জলসায় সকল মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত সন্দ্বীপের তারেকের লাশ দেশে
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে রেখে সংবর্ধনার প্রয়োজন নেই