আজ ইমন কল্যাণ বিদ্যাপীঠের সংগীতানুষ্ঠান

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

ইমন কল্যাণ বিদ্যাপীঠের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ গুণীজন সংবর্ধনা, সংঙ্গীতানুষ্ঠান ও বার্ষিক সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। থিয়েটার ইনস্টিটিউটে বিকেল ৫টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী। সভাপতিত্ব করবেন মহেশখালী কলেজের সাবেক অধ্যাপক কানু কুমার চৌধুরী। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিদ্যাপীঠের পরিচালক রঞ্জন দত্ত ও উপাধ্যক্ষ রচিতা চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাঁদপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির আলোচনা সভা