আজ ইজাহারুল হক চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সমাজসেবী ইজাহারুল হক চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারিবারিকভাবে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুম ইজাহারুল হক চৌধুরী রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি বাংলাদেশ জেসিস ও বাংলাদেশ হার্ডওয়ার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, নোয়াপাড়া লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর বড় জামাতা এবং জুবলি রোডের জনতা হার্ডওয়ার মার্টের স্বত্বাধিকারী ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ সমাজসেবক নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ঝুট গোডাউনে আগুন