আজ বায়েজিদ থানাধীন কুলগাঁও আহছান মঞ্জিল হাশেমী বাড়ীস্থ আল আমিন হাশেমী দরবার শরীফে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় আল্লামা কাযী মুহাম্মদ আহছানুজ্জামান হাশেমীর ৫৭ তম ও কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ২০ তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.) এতে সভাপতিত্ব করবেন। এতে প্রধান অতিথি থাকবেন পাকিস্তানের সাবেক মন্ত্রী দরবারে আলীয়া কাজেমীয়া সাঈদীয়া মুলতান শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ হামেদ সাঈদ কাজেম (মা.জি.আ)। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে সহীহ বুখারী শরীফ, খতমে তাহলীল, খতমে গাউছিয়া, খতমে খাজেগান শরীফ ও হুজুর কেবলাদ্বয়ের জীবনী আলোচনা, মাজার শরীফে পুষ্প অর্পণ ও বিশেষ মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।













