চবি গণিত অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের স্মরণে সভা আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তন (কদম মোবারক বাইলেইন, মোমিন রোড, চট্টগ্রাম) অনুষ্ঠিত হবে। এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












