আজিজুর রহমান

| মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা,শহীদ শাহজাহান সংঘ ও চট্টগ্রাম জেলা দলের প্রাক্তন ক্রিকেটার রেজাউল করিম রাজীবের পিতা আজিজুর রহমান (৭৮) গত রোববার সকাল ১০.৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)

মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ২ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন নিবেদিত ক্রীড়া প্রেমী ও স্থানীয় ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন। এর আগে তিনি সরকারি চাকরি থেকে অবসর জীবন যাপন করেন। বাদ এশা ষোলশহর ২নং গেট তিনতলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ষোলশহর ২নং গেট সংলগ্ন বায়তুল আখেরাত কবর স্থানে দাফন করা হয়। নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি ও শহীদ শাহজাহান সংঘের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ক্রিকেট একাডেমির সভাপতি জহিরুল ইসলাম রিংকু এবং প্রধান নির্বাহী সাইফুল্লাহ্‌ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধডা. ফজলুল আমীন স্মরণসভা