আজন্ম অভ্যাস

নিবেদিতা বড়ুয়া | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

হীমের হাওয়ায় সেঁকে নিই বানানহীন রাতে।

ভারাক্রান্ত হৃদয়ে

পৌষের পাঁচালী উঁকি দেয় বাহারী রঙে।

সব কথা ফুরিয়ে গেলেও থেকে যায় কিছু, ঠোঁটের গুঞ্জনে।

সাঁঝ বেলারি গানের সুরে

চোখের উঠোনে নামায় পিয়াসী সেতার।

কী গান গাইতে হবে এই দাবিহীন অমাবস্যায়?

শব্দহীন মরুর বুকে পড়ে থাকে উৎক্ষিপ্ত ইতিহাস।

বিশ্বাসের বারান্দায় দাঁড়িয়ে থাকা যেন আজন্ম অভ্যাস।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ছুঁতে যাবো আমি
পরবর্তী নিবন্ধজলের ঘুঙুর বাজে শুধুই