আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রদূত

ফিরিঙ্গী বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে আ জ ম নাছির

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে এসএসসি ও এইচএসসি কৃতী ছাত্র/ছাত্রী ও করোনা যোদ্বাদের সংবর্ধনা অনুষ্ঠান আলকরনস্থ একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মনজুর মোর্শেদ ফিরোজ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি স্বপন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কাউন্সিলর পুলক খাস্তগির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা দোভাষ বেবী, যুবনেতা খোরশেদ আলম রহমান, মো. সাইফুদ্দিন, জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা সাফায়েত বিন আমিন, কৃতী শিক্ষার্থী ইমরান আহমেদ ও ইসরাত জাহান তিশা। এসময় আ জ ম নাছির বলেন, শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকেই আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। শুধুমাত্র ভাল ফলাফলের পিছনে না ছুটে পারিবারিক অনুশাসন মেনে নৈতিকতার উপর প্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে। প্রতিটি ক্ষেত্রে মানুষ যদি বিবেক দ্বারা পরিচালিত হয়, তাহলে তার পক্ষে অসত্য ও অসুন্দর কোন কাজ করা সম্ভব নয়। অনুষ্ঠানে সংবর্ধিত ছাত্র/ ছাত্রীদের ক্রেষ্ট ও সার্টিফিকেট দেয়া হয়। এছাড়া করোনাকালীন সময়ে মানুষের পাশের থাকার জন্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, মক্কা প্রবাসী আবদুল হাকিম, গাউসিয়া কমিটি ফিরিঙ্গীবাজার শাখার নেতৃবৃন্দ, টেলি মেডিসিন সেবায় দেয়ায় ডাঃ বাসু দেব দে, ডাঃ জাহেদ হোসেন ও বিশেষ সম্মাননায় মঞ্জুর মোর্শেদ ফিরোজ ও তামজিদ কামরানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর চাঁদপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধলিয়াকত আলী খানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালন