নগরীর আগ্রাবাদে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকার ইউনিক ফার্মেসি ও একেএস ফার্মেসিকে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইউনিক ফার্মেসিকে ১০ হাজার টাকা ও একেএস ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ–পরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তার জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা অননুমোদিত ও ভেজাল পণ্য কোনভাবেই বাজারজাত করতে দেওয়া হবে না। পণ্যের মান, মেয়াদ, সঠিক লেবেলিং এবং অনুমোদনের বিষয়গুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।












