আগ্রাবাদে পুকুর ভরাট, ৪ জনের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:২৮ পূর্বাহ্ণ

পুকুর ভরাটের দায়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল দুপুরে সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে নগরের হালিশহর থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, মো. জনি (৩৫), মো. জিসান (৩০), মো. আকরাম (৩৮), মো. সোহাগ (৩২)।
জানা যায়, আগ্রাবাদ এঙেস রোডের সমবায় সিঙ্গাপুর মার্কেটের পেছনে সরকার বাড়ি পুকুর ভরাট করা হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া যায়।
চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) হিল্লোল বিশ্বাস বলেন, প্রায় এক মাস যাবৎ পুকুরের প্রায় ৪০ শতাংশ অংশ বালি দিয়ে ভরাট করা হয়েছে। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন, ২০১০) এর ধারা ৬ (ঙ) অনুযায়ী নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।

পূর্ববর্তী নিবন্ধইভটিজার আটকের জেরে ইউপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন উপকূলে ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ৬ মিয়ানমার নাগরিক