আগামী সংসদ নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে

পটিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনীতে ইদ্রিস মিয়া

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:১৭ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, এ জন্য আগামীতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

তিনি গত শুক্রবার পটিয়ার ছনহরা ইউনিয়নের নিজ বাসভবনে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও পুর্নমিলনী অনুষ্ঠানে একথা বলেন। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস. এম সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর চৌধুরী, আবুল কাশেম চেয়ারম্যান, মীর মোহাম্মদ মদন, মোহাম্মদ রফিক, আব্দুল করিম মেম্বার, সেলিম মাস্টার, মামুন সিকদার, নজরুল, আবু তাহের, ব্যাংকার মফিজুর রহমান, নুর মোহাম্মদ, ফরিদুল ইসলাম, জাহেদুল হক মেম্বার, নুরুল ইসলাম, মঈন উদ্দীন, নুর নবী, এম এ রুবেল, রাসেল, শাহাজাহান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম জেলার সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধজামেয়া প্রাঙ্গণে গাউছিয়া কমিটির বৃক্ষরোপণ আজ