মো. এরশাদ হোসেন (৫০) হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার শাপলা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরশাদ ওই এলাকার মনসুর আহাম্মদের বাড়ির মনসুর আহাম্মদ–এর ছেলে।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত এরশাদ হোসেন একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকার বড় গ্যাস লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।











