আউলিয়ায়ে কেরামের অক্লান্ত সাধনায় ইসলামের বিস্তার ঘটেছে

ইছালে সাওয়াব মাহফিলে রাহবারে বায়তুশ শরফ

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

হযরত খানজাহান আলী (রাহ.) ও বায়তুশ শরফের পীর হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রাহ.), হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবদুল জব্বার (রাহ.) এবং হযরত মাওলানা শাহ মোহাম্মদ কুতুবউদ্দীন (রাহ.) স্মরণে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ষাট গম্বুজ মসজিদ ও মাজার প্রাঙ্গণে তিন দিনব্যাপী ৪৮তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (.জি.) বলেন, এতদঞ্চলে ইসলামের বিস্তার ঘটেছে মূলত আউলিয়ায়ে কেরামের অক্লান্ত সাধনা, ত্যাগতিতিক্ষা আর কুরবানির মাধ্যমে। তিনি বলেন, বায়তুশ শরফের প্রধান রূপকার মুজাদ্দেদে যামান আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.)। বিগত শতাব্দীর আশির দশকে শিরকবিদ’আত ও শরীয়তবিরোধী কর্মকান্ড প্রতিরোধ ও সংস্কার আন্দোলনের ডাক দেন। প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বায়তুশ শরফের মরহুম পীর আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.) চট্টগ্রাম থেকে এসে কারো সাথে সংঘাতে না গিয়ে বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সাথে শিরক বিদআত ও সকল অনৈসলামিক কর্মকান্ডের অবসান ঘটাতে সক্ষম হয়েছিলেন। তিনি শাহ আবদুল জব্বার (রাহ.)-কে বাগেরহাটবাসীর জন্য আশির্বাদ আখ্যায়িত করেন। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুল কবির চৌধুরী, ডক্টর আবুল কালাম আজাদ, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক শাব্বির আহমদ। মাওলানা কাজী মুহাম্মদ শিহাব উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্সমাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ছলিমুল্লাহ, মাওলানা ছলাহুদ্দিন বেলাল, অধ্যাপক নইম কাদের, অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুইন, মাওলানা নাসরুল্লাহ, মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা সৈয়দ খালিদ আহমদ, হাফেজ মাওলানা এসএম ফোরকান, মাওলানা ইউসুফ আরমানী, মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা জিয়াউল হক আনসারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাযী আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ওরসে ফ্রি চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধপ্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরীর পাখি বিষয়ক গ্রন্থের পাঠ উন্মোচন