আইসিটি প্রশিক্ষণার্থীদের মাঝে উপকূল সমাজ উন্নয়ন সংস্থার সার্টিফিকেট বিতরণ

| শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে ৪০ জন যুব প্রশিক্ষণার্থীকে আইসিটি (কম্পিউটার অফিস এ্যপ্লিকেশন কোর্স) বিষয়ে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মিরসরাই কমর আলী উচ্চ বিদ্যালয়ের স্মৃতি হলে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সংস্থার নির্বাহী পরিষদ সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা অডিট অফিসের অডিট এন্ড একাউন্টস অফিসার সমরজিৎ কুমার বড়ুয়া, বেসরকারী উন্নয়ন সংগঠন সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার এম নাসির উদ্দিন, কমর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল আবেদীন, হারাধন চক্রবর্ত্তী। শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীকে কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয়।

বক্তারা বলেন, বিশ্ব এখন ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগোচ্ছে। তাই ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত উন্নয়নের জন্য আইসিটি দক্ষতা অপরিহার্য। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত নাগরিক হিসাবে আমাদের সকলকে এখনই প্রস্তুতি নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআইভীর জামিন স্থগিত
পরবর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে বদলে যাবে বাংলাদেশ