ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সদস্যপ্রাপ্তির ৫০ বছরপূর্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেসিডেন্ট’ আগ্রাবাদস্থ সিডিএ আবাসিকের সিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইসিএমএবির নব নির্বাচিত প্রেসিডেন্ট প্রফেসর ড. সেলিম উদ্দীন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের (সিবিসি) যেসব সদস্যরা আইসিএমএবির সদস্য হিসেবে ৫০ বছর পূর্ণ করেছেন তাঁদের পেশাগত সেবায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সদস্য প্রাপ্তিতে রফিক আহমদ, মোহাম্মদ মহিউদ্দিন এবং সালাহউদ্দিন আহমেকে ক্রেস্ট প্রদান করা হয়। সিনিয়র ফেলো সদস্যদের মধ্যে সালাহউদ্দীন আহমেদ, মো. শফিকুল ইসলাম এবং প্রফেসর ড. সৈয়দ মো. আতাহারকেও সম্মাননা প্রদান করেন। সিবিসির কাউন্সিল মেম্বার ও প্রাক্তন চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সঞ্চালনায় চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সেক্রেটারী ওয়াহিদ উল্লাহ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।













