আইল্যান্ডের সঙ্গে মোটর বাইকের ধাক্কা, নিহত ২

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১২:০৭ অপরাহ্ণ

মীরসরাই ইকোনমিক জোন এলাকায় একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২০ জুন) সন্ধায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো.জাবেদ হোসেন (৩০) ও নাজমুল হোসেন (১২)। আহত ব্যক্তির নাম দিদারুল আলম। খবর বাংলানিউজের।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মীরসরাই ইকোনমিক জোনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে তিনজন আরোহী আহত হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে মীরসরাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তিনজনকে রাত ৯টার দিকে চমেক হাসপাতালে আনা হলে মো.জাবেদ হোসেন ও নাজমুল হোসেন নামে দুইজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুইটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। আহত দিদারুল আলম হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিঙ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রেণিকক্ষ প্রাকৃতিক পরিবেশ উপযোগী হতে হবে
পরবর্তী নিবন্ধ২০৫০ সালের মধ্যে রাবার উৎপাদন ২ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা