আইজিপির চাকরির মেয়াদ আরও এক বছর বাড়লো

| শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৫:০৫ পূর্বাহ্ণ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের চাকুরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

গতকাল শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ জুলাই থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য পুলিশ মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। খবর বাসসের।

চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে গত বছরের ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনে দেড় বছরের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। এ মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ
পরবর্তী নিবন্ধপবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ