প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রো–ভাইস চ্যান্সেলর হিসাবে যোগদান করেছেন। গতকাল শনিবার সকালে তিনি দাপ্তরিকভাবে যোগদান করেন। গতকাল বেলা বারোটায় আইআইইউসির প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ক্যাম্পাসে এসে পৌঁছালে রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অবঃ) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁকে স্বাগত জানান।
এরপর প্রোভিসিকে ভাইস চ্যান্সেলর এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের অফিসে নিয়ে যাওয়া হলে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রিন্সিপাল মুহাম্মদ তাহের, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান ও প্রিন্সিপাল মোহাম্মদ আমীরুজ্জামান এবং আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের দুই সহকর্মী প্রফেসর ড. তানভীর আরিফ এবং প্রফেসর ড. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












