আইআইইউসির প্রোভিসি হলেন প্রফেসর ড. হাসমত আলী

| শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রোভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। গত ১৬ ফেব্রুয়রি সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩২() অনুসারে আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবক্রমে আগামী ৪ বছর মেয়াদের জন্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর নিয়োগ রাষ্ট্রপতি ও আইআইইউসি’র চ্যান্সেলর অনুমোদন করেছেন। প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ১৯৭৫ সালের ১১ আগস্ট কক্সবাজার সদরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ আহমদ, মাতা আমিনা খাতুন। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যথাক্রমে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারী মুহাম্মদ মহসিন কলেজ থেকে মেধা তালিকায় উত্তীর্ণ হন। প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে বিবিএ অনার্স ডিগ্রী এবং মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ২০০০ সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়এ লেকচারার হিসাবে তার পেশাগত জীবনের সূচনা করেন। ২০০৩ সালে চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবুল হাশেম সওদাগর
পরবর্তী নিবন্ধরাউজানে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আবির্ভাব উৎসব