আইআইইউসির পরিবহন ব্যবস্থাপনা বিভাগের সাবেক পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন হোছাইনের অবসরজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের স্মৃতিচারণ করেন। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম (অব.)। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও পরিবহন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পারচেজ অ্যান্ড প্রোকিউরমেন্ট বিভাগের পরিচালক মাহমুদুল আলম। জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক সিরাজুল আরেফীন, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের উপ–পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী এবং পিএমডিডির সহকারী পরিচালক কামরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, মুহাম্মদ মহিউদ্দিন হোছাইন দীর্ঘ সময় ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ পরিচালনা করেছেন। তার দক্ষ নেতৃত্বে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও সেবার মান উন্নত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনুষ্ঠানে গান ও আবৃত্তি পরিবেশন করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ এবং জনসংযোগ কর্মকর্তা মোসতাক খন্দকার।শেষে তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













