আইআইইউসির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (ডিবিএ) বিজনেস ক্লাবের ১ম বিজনেস ফেস্ট উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন সিনার্জির মোড়ক উন্মোচন গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ডিবিএ–এর বিভাগীয় প্রধান প্রফেসর ড.নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন ডিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজনেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ মোহাম্মদ আহসানুল মামুন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. আব্দুল হামিদ চৌধুরী, চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের হেড অব এইচআর আরিফ আহমেদ, ডিবিএ বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল ইসলাম, প্রভাষক ড.আবুল কালাম আজাদ, বিজনেস ক্লাবের জেনারেল সেক্রেটারি রাহাত শাহরিয়ার ও মালিয়াত নিয়াজসহ ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্যরা।
উল্লেখ্য, ‘সিনার্জি’ ম্যাগাজিনে ‘১ম আইআইইউসি বিজনেস ফেস্ট টুয়েন্টি টুয়েন্টি ফাইভ’ বিভিন্ন কার্যক্রম, অর্জন, স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।














