আইআইইউসিতে বিভাগীয় প্রধানদের সভা

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

আইআইইউসির নবনিযুক্ত প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ হাসমত আলীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত এ সভায় চলমান উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষার্থীদের সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, শিক্ষার্থীবান্ধব ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি নতুন প্রোভাইস চ্যান্সেলরকে স্বাগত জানিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। নবনিযুক্ত প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ হাসমত আলী বলেন, আইআইইউসিকে একটি কার্যকর, সেবামুখী ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করা, দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা, নিরাপদ ও সময়োপযোগী যাতায়াতব্যবস্থা উন্নত করা এবং মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় বিভাগীয় প্রধানরা নিজ নিজ বিভাগের প্রয়োজন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল মো. কাসেম (অব.)সহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে আইআইইউসি শিক্ষার মান ও সেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৮ম জামাল নজরুল শিশু-কিশোর বিজ্ঞান উৎসব ৭ মার্চ থেকে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস প্রোগ্রাম প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব