আইআইইউসিতে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের কর্মশালা

| মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৫:২৮ পূর্বাহ্ণ

আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি সোসাইটি ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘ফান্ডামেন্টালস অফ আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এন্ড ইটস এপ্লিকেশন’ বিষয়ে এক ওয়ার্কশপের আয়োজন করে। প্রায় ৭০ জন ছাত্রীর অংশগ্রহণে আয়োজিত ওয়ার্কশপে অতিথি ছিলেন আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সালমা হক এবং সিজিইডির প্রভাষক সাদেকা জান্নাত।

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আ্যন্ড লিটারেরি সোসাইটির প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপ প্রোগ্রামে অতিথি বক্তা ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী এবং সিজিইডির প্রভাষক ঈশিতা খানম কারু।

অনুষ্ঠানের শুরু হয় নাবিলা সাঈদের কুরআন তেলওয়াত এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইফতেখার উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বিষয়ে ড. পাটোয়ারি তথ্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। পরিশেষে, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং ক্লাব প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আজিজুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে ওয়ার্কশপ অনুষ্ঠানটি শেষ হয়। প্রোগ্রামটি সঞ্চালনা করেন এলস এর এজিএস হুমায়রা জান্নাত তানহা এবং ভাষা ও সাহিত্য সম্পাদক জাফরিন জেরিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি এমবিএ এসোসিয়েশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরাউজানে ৪ দোকানিকে জরিমানা