বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে ৮ জেলা। জেলাগুলো হচ্ছে: কর্ণফুলী জোন–চট্টগ্রাম জেলা,সুরমা জোন– মৌলভীবাজার জেলা,তিস্তা জোন–নীলফামারি জেলা,পদ্মা জোন–সিরাজগঞ্জ জেলা,শীতলক্ষ্যা জোন–জামালপুর জেলা,কীর্তনখোলা জোন– পিরোজপুর জেলা,ধলেশ্বরী জোন–রাজবাড়ী জেলা,চিত্রা জোন–মাগুরা জেলা। দলগুলো পরবর্তীতে ঢাকায় চূড়ান্ত পর্বের খেলায় অংশ নেবে।












