বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অ–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু। এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য অ–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ বাংলাদেশের ৬৪ জেলার ফুটবল দল সমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৫ মার্চ হতে কর্ণফুলী জোনের খেলা বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা ফুটবল দল নিজেদের প্রথম খেলায় আগামী ৫ মার্চ বেলা ১:৪৫ টায় মুখোমুখি হবে খাগড়াছড়ি জেলা দলের বিপক্ষে। কর্ণফুলী জোনে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।












