বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অ–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী কমিটির সিদ্ধান্তে চট্টগ্রাম জেলা ফুটবল দলের কোচ ও সহকারী ম্যানেজার মনোনীত করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বি লাইসেন্সধারী কোচ আবদুস সবুরকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও চট্টগ্রাম জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় আবু তালেব মো. মহসিন সুমনকে সহকারী ম্যানেজার করা হয়েছে।
আগামী ৫ মার্চ বেলা ১:৪৫ টায় চট্টগ্রাম জেলা ফুটবল দল নিজেদের প্রথম খেলায় মুখোমুখি হবে খাগড়াছড়ি জেলা দলের বিপক্ষে।












