আর ২৩ স্পোর্টস এন্ড কমিউনিকেশন আয়োজিত অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টে নাইনটিজ উইলোস চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নাইনটিজ উইলোস ৮ রানে চিটাগাং রয়্যালসকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নামা নাইনটিজ উইলোস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে মানিক করেন ৪০ রান। জবাবে ব্যাট করতে নামা চিটাগং রয়্যালস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ৭৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাকি করে ২৬ রান। নাইনটিজ উইলোসের পক্ষে আসিফ ২ ওভার বল করে ৬ রান খরচায় নেন ৩ উইকেট। সে সুবাধে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন ক্রিকেটার আবুল হাশেম রাজা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হানিফ চম্পা। গত ২৬ মার্চ ৮টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছিল।










