নাট্যদল অ্যাভাঁগার্ড তাদের ২৬ বছর পূর্তিতে ‘সুমন টিংকুর সৃজন মুকুর’ শীর্ষক পাঁচদিনের নাট্যোৎসব আগামী ২ এপ্রিল থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে। ‘অবিরাম অহর্নিশ, পথ চলার ছাব্বিশ’ স্লোগান সম্বলিত ৬ এপ্রিল পর্যন্ত চলা এই নাট্যোৎসবে নাট্যকার সুমন টিংকুর পাঁচটি নাটকের সৃজন সম্ভারে সাজানো হয়েছে। ২ এপ্রিল বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠান এবং সন্ধ্যা সাতটায় অ্যাভাঁগার্ড প্রযোজিত নাটক ‘ফায়ার’, ৩ এপ্রিল সন্ধ্যা সাতটায় অ্যাভাঁগার্ডের নাটক ‘মহাবীর বিক্রম’, ৪ এপ্রিল সন্ধ্যা সাতটায় অ্যাভাঁগার্ড প্রযোজিত নাটক ‘নবান্ন ফিরে আস’, ৫ এপ্রিল সন্ধ্যা সাতটায় প্রতিভাস প্রযোজিত ‘পাপ’ এবং ৬ এপ্রিল সমাপনী দিনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে অ্যাভাঁগার্ডের নাটক ‘চে’। মিলনায়তনের কাউন্টারে অথবা ০১৭৭৮৭৯৯৩৭৮ নম্বরে অনলাইনে অগ্রিম টিকিট পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।












