মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ অ্যাডভোকেট বদিউল আলমের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে অ্যাডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষ চন্দনাইশে দোয়া মাহফিলের আয়োজন করেছে।
উল্লেখ্য, অ্যাডভোকেট বদিউল আলম ১৯২৬ সালে চন্দনাইশের ফতেহনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সনে গ্রাজ্যুয়েশন লাভ করেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, পরে দক্ষিণ জেলা জাসদের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ–সভাপতি ও ১৯৮১ সালে সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি, মুসলিম এডুকেশন সোসাইটি, চট্টগ্রাম অর্পণাচরণ গার্লস হাই স্কুল পরিচালনা কমিটি, পটিয়া কলেজ অর্গানাইজিং কমিটি, কদম মোবারক মুসলিম এতিম খানাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক সংস্থার আজীবন সদস্য ছিলেন। এছাড়া নিজ গ্রাম ফতেহনগরে ব্যক্তিগত উদ্যোগে তিনি শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা ও একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











