চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুকসহ দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সন্ত্রাসীরা গত ১ এপ্রিল রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের লটএলাহাবাদ পুটিছড়ি এলাকায় অস্ত্র বিক্রির চেষ্টা করছিল। গোপন খবরের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সন্ত্রাসী বাবু মার্মা বান্দরবানের কোয়ালং ইউনিয়নের ১নং ওয়ার্ড চেমি ডলুপাড়া এলাকার অংথই মার্মার ছেলে এবং জামাল উদ্দীন চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ৪১নং লটএলাহাবাদ পুটিছড়ি এলাকার মো. শাহাজাহানের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, বাবু মার্মা ইতিপূর্বে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল। পরে জামিনে এসে আবার অপরাধে জড়িয়ে পড়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করে গতকাল দুই সন্ত্রাসীকে আদালতে পাঠানো হয়।













