অসহায় মানুষের পাশে জেসিআই চিটাগং

‘সাদাকাহ-ই-রমাদান’ কর্মসূচি

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:৪১ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিশেষ মানবিক উদ্যোগ নিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের স্থানীয় শাখা জেসিআই চিটাগং। ‘সাদাকাহরমাদান’ শিরোনামের এ কর্মসূচির আওতায় প্রায় ১,৫০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার ও সেহরির খাবারের ব্যবস্থা করা হয়েছে। জেসিআই চট্টগ্রামের এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে অন্তহীন ফাউন্ডেশন (অহঃধযববহ ঋড়ঁহফধঃরড়হ) এবং প্রযুক্তি প্রতিষ্ঠান গঞবপয। ৪ মার্চ থেকে গতকাল ৮ মার্চ পর্যন্ত চলমান এই কর্মসূচির অংশ হিসেবে চিটাগংয়ের বিভিন্ন এলাকায় নিন্ম আয়ের মানুষ, পথশিশু ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার ও সেহেরির খাবার বিতরণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে ৪ মার্চ নাসিরাবাদের মেজবাউল উলুম মাদ্রাসায় প্রায় ১৫০ জন অসহায় মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। আয়োজিত ইফতারে অংশ নেন প্রায় ৪০০ জন। আগামীকাল প্রায় ২০০ জন অসহায় মানুষের জন্য সেহেরির আয়োজন করা হয়েছে। এর পরবর্তী দিন আবারও প্রায় ৪০০ জন এবং এর পরের দিন ৪০০ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিতরণ করা হবে। আয়োজকরা জানান, রমজান মাস ত্যাগ, সংযম ও মানবিক সহমর্মিতার শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ‘সাদাকাহরমাদান’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও তারা উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে রমজানের প্রকৃত তাৎপর্য আরও ব্যাপকভাবে বাস্তবায়িত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও নগদ অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধষোলশহরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ