অসহায় ব্যক্তির মেয়ের বিয়েতে সহায়তা ডি ওয়ান ডির

১ টাকার উদ্যোগ

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

জনকল্যাণে প্রতিদিন মাত্র ১ টাকা (মাসে ৩০ টাকা) ব্যয় করার সম্মিলিত প্রয়াসে গঠিত ডি ওয়ান ডি (ডেইলি ওয়ান টাকা ডোনেশন) আর্থিকভাবে অসচ্ছল এক ব্যক্তির মেয়ের বিয়ের খরচের জন্য সহায়তা প্রদান করেছে। সদস্য আবু ছালেক গোলাম মহিউদ্দিনের আবেদনের প্রেক্ষিতে তার পরিচিত ওই ব্যক্তির জন্য পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। বৃহস্পতিবার আবু ছালেকের হাতে অনুদানের টাকা তুলে দেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এ সময় তিনি প্রতিদিন মাত্র এক টাকা করে সংগ্রহ করে সম্মিলিতভাবে সেই টাকা জনকল্যাণে ব্যয় করার মানসে গঠিত ডি ওয়ান ডি- এর কার্যক্রমের কথা শুনে অভিভূত হন এবং এ ধরনের কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নিজেও ডি ওয়ান ডি- এর কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন। এ সময় দৈনিক আজাদীর সিনিয়র সহ সম্পাদক দিবাকর ঘোষ ও চিফ রিপোর্টার হাসান আকবর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর গঠিত ডি ওয়ান ডি এরই মধ্যে বেশ কয়েকজন সাহায্যপ্রত্যাশীর পাশে দাঁড়িয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করতে হবে
পরবর্তী নিবন্ধ৫ কোটি টাকার মাদকসহ নারী আটক