অলিউল ইসলাম চৌধুরীর (শুক্কু মিয়া) স্ত্রীর ইন্তেকাল

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালী খানবাহাদুর বদি আহমদ চৌধুরীর ২য় পুত্র অলিউল ইসলাম চৌধুরীর (শুক্কু মিয়া) স্ত্রী গুল আফরোজ চৌধুরী গত ২২ মে সোমবার সকাল ৯ টায় বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বাঁশখালী বৈলছড়ী গ্রামের বাড়িতে তাঁর জানাযা শেষে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য, গুল আফরোজ চৌধুরী রাউজান উপজেলার গহিরার জমিদার আলহাজ্ব ইউনুছ মিয়া চৌধুরীর কনিষ্ঠ কন্যা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোলাম মোস্তফা বাচ্চু
পরবর্তী নিবন্ধগাছ কাটার সময় মাথায় ডাল পড়ে শ্রমিকের মৃত্যু