নগরীর অলংকার মোড় এলাকা থেকে আলী আকবর প্রকাশ বাবুল নামের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি দীর্ঘ ১২ বছর পালিয়ে ছিলেন। গত ২ জুন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল পটিয়া থানাধীন মধ্যম হুলাইন এলাকার মৃত নুরুল হকের ছেলে।
র্যাব জানায়, বাবুলকে ২০১২ সালে ২৬ আগস্ট নগরীর কর্ণফুলী থানা পুলিশ মইজ্যারটেক তিন রাস্তা মোড় এলাকায় ৯৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে এবং দীর্ঘদিন কারাবাসের পর জামিনে বের হন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম জেলা এবং নগরীর বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার পরবর্তী বাবুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।













