অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সাক্ষ্যাৎ

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৪:৪৫ অপরাহ্ণ

১০ মার্চ মঙ্গলবার সকাল ৯:৩০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এবং রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান সাক্ষ্যাৎ করেন।

এসময় আলোচনায় রিহ্যাব এর পক্ষ থেকে মন্ত্রী মহোদয়ের কাছে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য আবাসন সেক্টরে ৫০ হাজার কোটি টাকার স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী লোন প্রদান, প্রাথমিক রেজিস্ট্রেশন খরচ হ্রাস করা ও সেকেন্ডারী ব্যবসা গড়ে তোলার জন্য রেজিস্ট্রি খরচ নূন্যতম করা সহ আবাসন শিল্পের বিভিন্ন জটিলতা নিরসনের দাবি-দাওয়া উপস্থাপন করেন।

মন্ত্রী ঈদের পরে কেন্দ্রীয়ভাবে রিহ্যাব এর সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আবাসন সেক্টরের দাবি-দাওয়া সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছয়তলা ভবন থেকে পড়ে সন্ত্রাসীর মৃত্যু, হাসপাতাল ভবন ভাঙচুর