অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৪৭ পূর্বাহ্ণ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির সাথে গতকাল মঙ্গলবার রিহ্যাবএর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এবং রিহ্যাবএর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান১ মোহাম্মদ মোরশেদুল হাসান সাক্ষাৎ করেন। এসময় আলোচনায় রিহ্যাবএর পক্ষ থেকে মন্ত্রীর কাছে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য আবাসন সেক্টরে ৫০ হাজার কোটি টাকার স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ প্রদান, প্রাথমিক রেজিস্ট্রেশন খরচ হ্রাস করা ও সেকেন্ডারি ব্যবসা গড়ে তোলার জন্য রেজিস্ট্রি খরচ ন্যূনতম করাসহ আবাসন শিল্পের বিভিন্ন জটিলতা নিরসনের দাবিউপস্থাপন করেন। মন্ত্রী ঈদের পরে কেন্দ্রীয়ভাবে রিহ্যাবএর সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আবাসন সেক্টরের দাবিদাওয়া সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৭৮৬