নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অর্থঋণের দুই মামলায় মো. মোক্তার হোসেন নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মোক্তার হোসেন টেরীবাজারের সিদ্দিক মার্কেটে ব্যবসা পরিচালনা করেন। সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অর্থঋণ জারী মামলা নং–১০২০/২৩ এবং অর্থঋণ জারী মামলা নং–৯৯১/২৫ সংক্রান্তে তার বিরুদ্ধে ছয় মাসের দেওয়ানী আটকাদেশসহ দুটি সিআর সাজা ওয়ারেন্ট ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।












