অরণ্যরোদন

নার্গিস জাহান | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

বুকের উঠোন জুড়ে গুমোট আঁধার

লজ্জার নেকাবে ঢাকা শহর আমার

জন্মান্ধ শহরে হাঁটে গলা কাটা নদী।

বুকে নিয়ে হাহাকার কাঁদে নিরবধি।

সমাজের মুখে আঁটা আজন্ম কুলুপ।

শিরোনাম জুড়ে হৈচৈ তারপর চুপ।

কোথাও ছিল না কেউ এতো সর্বনাশে

পিশাচেরা খুন চাটে পরম উল্লাসে।

আমার বসন্ত গেছে বিষাদের জলে

ডানাভাঙা পাখি গেছে না ফেরার দলে।

মেঘে ঢাকা এ শহর নাচে অন্ধকার

নেকড়রা জেগে থাকে ঘুমে কর্ণধার।

গলাকাটা নদী শেষে লীন হলো বিষে

নেকড়েরা বেঁচে থাকে সিংহের বেশে।

ভুজঙ্গিনী হলে শেষে দেখে অনাচার

সেদিন বলতে কিছু এসো নাতো আর।

পূর্ববর্তী নিবন্ধমনুষ্যত্বের পূর্ণতা
পরবর্তী নিবন্ধখতিয়ান