অযথা হর্ন বন্ধ করা হোক

| শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের রাস্তায় আজ সবচেয়ে পরিচিত শব্দ গাড়ির হর্ন। সামান্য যানজট বা এক মুহূর্তের দেরিতেই অনবরত হর্ন বাজানো যেন স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এই অযথা হর্ন শুধু শব্দদূষণ নয়, নাগরিক শিষ্টাচারেরও অবক্ষয়।

হর্নের উদ্দেশ্য ছিল সতর্কতা, বিরক্তি নয়। কিন্তু বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর,জিইসি মোড় কিংবা আগ্রাবাদের মতো ব্যস্ত এলাকায় হর্নের ব্যবহার সমস্যার সমাধান না করে মানুষের সহনশীলতা কমাচ্ছে। বিশেষ করে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে এ প্রবণতা উদ্বেগজনক।

সরকারের আইনেও ‘নো হর্ন’ নির্দেশনা থাকলেও তা মানার মানসিকতা গড়ে ওঠেনি। শৃঙ্খলাবোধ, ধৈর্য ও পারস্পরিক সম্মান ছাড়া একটি শহর সভ্য হতে পারে না। অযথা হর্ন বন্ধ করাই হতে পারে চট্টগ্রামকে আরও বাসযোগ্য করে তোলার প্রথম ধাপ।

চন্দন দেব নাথ

শিক্ষার্থী

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআশালতা সেন : অগ্নীযুগের নারী বিপ্লবী
পরবর্তী নিবন্ধসন্তানকে মাদকমুক্ত রাখতে পরিবারের সদস্যদের সচেতনতা জরুরি