নগরীর কোরবাণীগঞ্জস্থ বাগীশিক পরিচালিত অভয়মিত্র মহাশ্মশান গীতা শিক্ষা নিকেতনের (অমগীশিনি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতা উৎসব শুক্রবার (৬ মার্চ) নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম–চট্টগ্রামের সভাপতি শিবু প্রসাদ দত্ত। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা চিত্রালী রায়। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অখণ্ডমণ্ডলীর সাবেক সহ–সভাপতি ডা. মৃদুল কান্তি দে, অনাথ সংহতির সাধারণ সম্পাদক এ্যাপোলো বিশ্বাস, পলাশ দাশ, কাজল পালিত। বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণীর সভাপতিত্বে ও তপন কান্তি নাথের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তূর্যয় দাশ, বিপ্লব কান্তি নাথ, পিংকু নাথ, শিক্ষার্থীদের পক্ষে ডা. উজ্জ্বল শীল, জয়শ্রী তালুকদার ও জয়শ্রী শীল। সংগীত পরিবেশন করেন শিল্পী রিষু তালুকদার, প্রকৌশলী সুমন সেন ও বাগীশ্বরী সংগীতালয়ের শিল্পীবৃন্দ এবং নৃত্য পরিবেশন করেন উজ্জয়িনী দাশ ও দীপায়ন চক্রবর্তী। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল– গীতাপাঠ, পার্থসারথি পূজা, গুণীজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।












