বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নাট্য পরিচালক ও অভিনেতা মলয় কর চৌধুরী গত সোমবার দুপুরে পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মলয় কর চৌধুরী বাংলাদেশ বেতার চট্টগ্রামে ১৯৬৩ সালে তালিকাভুক্ত হন। পরে নাট্য পরিচালনা ও অভিনয়ে স্পেশাল গ্রেডে উন্নীত হয়ে ২০১০ সাল পর্যন্ত বেতারে শিল্পী হিসেবে কাজ করেন। তিনি ১৯৩৯ সালে মীরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ ডাক বিভাগে কর্মরত ছিলেন। ২ ফেব্রুয়ারি রাতে সীতাকুণ্ড মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও নাতি–নাতনি আত্মীয়–স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান। খবর প্রেস বিজ্ঞপ্তির।












