অভিনেতা তিনু করিম মারা গেছেন

| শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

ছোট পর্দার অভিনেতা তিনু করিম মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় বরিশালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে গ্লিটজকে জানিয়েছেন তার স্ত্রী হুমায়রা নওশিন। তিনি বলেন, তিনু করিম সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। আমরা চারদিন আগে ঢাকা থেকে বরিশালে আসি। খবর বিডিনিউজের।

দুপুর বেলা হঠাৎ অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাক করেছে বলে ডাক্তার জানিয়েছেন। সুস্থ মানুষটা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যান। নওশিন জানিয়েছেন, নির্বাচন ঘিরে অনেক আত্নীয় স্বজন বরিশালে যেতে পারছেন না। তাই শুক্রবার বাদ জোহর তিনু করিমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বরিশালে দাফন করা হবে। দুই যুগের বেশি সময় ধরে অভিনয়জগতে আছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে পথচলা শুরু করেন। এরপর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তিনুর। সর্বশেষ অভিনেতাকে ‘রাত জাগা ফুল’ চলচ্চিত্রে দেখা গেছে। এছাড়াও ‘সাক্ষাৎকার’, ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’সহ নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে নিজের পরিচিতি তৈরি করেছেন অভিনেতা।

পূর্ববর্তী নিবন্ধপিএসএলের দামি ১০ ক্রিকেটারের তালিকায় মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধতারকাদের ভোটের কথা