অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা : জেলা প্রশাসক

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, অবৈধভাবে যেখানে মাটি কাটা হবে সেখানে আমরা কঠোর পদক্ষেপ নেব। বিশেষ করে কৃষি জমির টপসয়েল কাটলে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আমাদের ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেবেন। গতকাল বিকেলে পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যারা কাটছে তারা বাইরের কেউ না। তারা এই সমাজেরই মানুষ। আমাদের অভিযান চলবেই, পাশাপাশি আমরা চাই সোশ্যাল মুভমেন্ট তৈরি করতে। খবর বাংলানিউজের।

জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত আছে তাদের আপনারা তুলে ধরেন। তাদের সাথে সমাজের ডিস্টেন্স তৈরি করেন। আপনারা একটা সামাজিক আন্দোলন তৈরি করেন।

এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব১৭) উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তরুণরাই জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে। জীবনের একটা লক্ষ্য থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএক বছর আগের মামলায় নারী গ্রেপ্তার, তার তথ্যে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে