অবিলম্বে সামপ্রদায়িক গোষ্ঠীর রাজনীতি নিষিদ্ধ করতে হবে

নির্মূল কমিটির মানববন্ধনে বক্তারা

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:২৭ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃত্বে সারাদেশে একযোগে মানববন্ধন ও সমাবেশের ধারাবাহিকতায় চট্টগ্রামে বক্তারা বলেছেন, বিশ্বের সকল মুসলিমপ্রধান দেশে শত শত ভাস্কর্য আছে ইতিহাসের মহানায়কদের। দেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান এবং রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বরদাশত করা হবে না। অবিলম্বে বাংলাদেশে সামপ্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
গত ১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে দীপংকর চৌধুরী কাজলের সভাপতিত্বে ও অলিদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার। বক্তব্য দেন-উত্তর জেলা জাসদ সভাপতি ভানু রঞ্জন চৌধুরী, সুমন দেবনাথ, নাজিম উদ্দিন চৌধুরী, এ কে এম জাবেদুল আলম সুমন, আবু সাদাত মো. সায়েম, আবদুল মান্নান শিমুল, নাজমুল আলম খান, সুমন চৌধুরী, মিথুন মল্লিক, মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ্বাস, সূচিত্রা গুহ টুম্পা, ড. মোজাহেরুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক রিলিফের ৫০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর
পরবর্তী নিবন্ধমূল্যবোধের অবক্ষয় রোধে সুস্থধারার সংস্কৃতির বিকাশ জরুরি