‘অন্যায্য’ গৃহকর প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুমকি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

বাড়িভাড়ার ওপর ‘অন্যায্য’ গৃহকর প্রত্যাহার করা না হলে আগামী ২৩ সেপ্টেম্বর গণমিছিল করে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। গতকাল মঙ্গলবার রাতে দেওয়ানহাট সুপারিওয়ালা পাড়ায় স্থানীয় অধিবাসীদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেয়া হয়।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহম্মদ আমির উদ্দিন বলেন, হোল্ডিং ট্যাঙের আপিলের নামে শত কোটি টাকা চট্টগ্রামবাসী থেকে হাতিয়ে নিয়েছে। বাড়িভাড়ার উপর গৃহকর কোথাও না থাকলেও লুটপাটের জন্য কর্পোরেশন ২০১৭ সালে আন্দোলনে স্থগিত হওয়া আদেশ প্রত্যাহার করিয়েছে। যদি আপিলের মাধ্যমে ঘরভাড়ার ওপর কর নেয়ার তোড়জোড় করা হয় তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।
হাসান ইমরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. নুরুল আবছার, হাসান মুরাদ, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, হাসান মারুফ রুমী, হাজী সৈয়দ হোসেন, মুজিবুল হক, শ্রমিক নেতা সিদ্দিকুল ইসলাম, সংগঠক ইরফান উদ্দিন খালেদ, সাজ্জাদ হোসেন জাফর, মীর আক্তার হোসেন, সৈয়দ ইকবাল হোসেন বাবুল, হাজী মুসলিম উদ্দিন, মীর মো. শাহ আলম ও সৈয়দ মাহবুব হাসান জনি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে টমটম চাপায় স্কুলছাত্র নিহত
পরবর্তী নিবন্ধনাসিরাবাদে ১০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার