পল্টিবাজ
বন্ধু হঠাৎ শত্রু বনে
শত্রুরা হয় মিত্র
রাজনীতিতে খুব দেখা যায়
অস্বাভাবিক চিত্র।
কাজনীতি নেই আজ কোথাও
ভাঁজনীতিটাই চলছে,
তার কারণে অযোগ্যরাই
অন্ধকারেও জ্বলছে।
পল্টিবাজই সফল বেশি
উসুল করে ফায়দা–
তাদের হাতে আয়ত্তে বেশ
সকল রকম কায়দা।
| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ
